(( তোমার খেলা ))
কেন কাঁদাও অবুঝ মেয়ে,
কেন ভাসাও অথই জলে?
কেটে কুচিকুচি করে বারেবার,
তুমি হাস কিসের ছলে?
লাল গোলাপটা লাল হাসিতে,
মেতে ছিল সবুজ মায়া তলে,
ফুল কি তোমার চোখে পরেনি?
কাটার মালা পরালে গলে ।
আমার ব্যথায় কাঁদছে আকাশ,
তুমি ভাবছ এ সুখের বৃষ্টি ।
চেয়ে দেখো দুই-চোখে হয়েছে,
সাত সাগর জলের সৃষ্টি ।
শিউলি,বেলীতে গেঁথেছিলাম মালা,
সে মালা কবেই গেছে শুকিয়ে।
তৃষ্ণার্থ এ প্রাণীটিকে কেন,
নাচাও শুধু মরিচিকা দেখিয়ে ?
তোমার খেলা থামবে অচিরেই,
তুমিযে মায়ায় গড়া নারী ।
ছায়া পথ সম ভালবাসা তোমাতে,
জানি তুমিই ভাসাবে সুখের তরী ।
একটি বার যদি বুঝতে,
ঘোমরে মরছি কতটা অভিমানে?
জানি অবাক হয়ে নিজেকে খুজে ফিরতে,
অপলক চেয়ে থাকতে দুই নয়ন পানে।
তবুও তোমায় ভালোবাসি,
অফুরন্ত,প্রণোবন্ত,সোনালী আলোর মত।
আজীবন ছিটিয়ে যাব চন্দন,
ফুলে গাঁথব মালা শত শত ।
-------মীর ইমাম
[color=#1f497d]১৯;১১;০৭ ইং [/COLOR]









TOTW/F/M Award(s): 1
Linear Mode
