এক ফাগুন, দুই ফাগুন, বত্রিশ ফাগুন পেরিয়ে,
এদেশ-ওদেশ ঘুরে, সাত মহাদেশ বেরিয়ে।
অবশেষে দাঁড়ালাম, বাংলার এই প্রান্তরে,
বাংলা আমার মা জননী, মা আমার আজ শ্রান্ত রে।
শ্রান্ত মায়ের চোখের জলে
বানে ভাঙ্গে নদীর দুকুল,
দীর্ঘশ্বাসের ঝড়ে মাগো
ঝরছে তাজা আমের মুকুল।
হাহুতাশের রাজনীতিতে মা তুই
দুর্নীতিতে ভরা,
বেকার ছেলের অভিশাপে মা
ধরেছে দেহে তোর জড়া।
পিপাসাতে যখন দেখি
মরুভূমি তোর মুখে
ভাবি, ফারাককা বাঁধ উড়িয়ে দেবো
বোমা বেঁধেছি বুকে।
ফাঁকি যদি দেয় তোকে ফের
কোনও শুভংকর
শত বাঁধা ছিন্ন করে
হব ভয়ংকর।
হায়েনার দল সাবধান হ....
বাড়াসনে আর থাবা,
শপথ নিলাম রক্ত দেবো
যেমন, দিয়েছিল বাবা।









Linear Mode