স্বপ্নে যখন সুখ ছিল, ছিলাম কতো বেশ,
স্বপ্ন যখন সত্য হল, সুখ হল সব শেষ।
স্বপ্ন যখন স্বপ্ন ছিল, কি ভাবতাম আমি?
সুখ গুলো সব কিনে নিবো, হোকনা যতই দামি।
কিন্তু যখন কিনতে গেলাম, শুঁক-পাখীটি সুখের,
বুকের থলে জমে গেছে, হাজার পাহাড় দুঃখের।
মেঘের মাটি ভেদ করেছে, সেই পাহাড়ের চূড়া,
চোখ ভেঙ্গে তাই পড়ছে ঝরে, সেই মেঘেরিই গুড়া।
তবু যখন ইচ্ছা করি, দেব পাহাড় পাড়ি,
পিছলে পরি বারংবার আর, বুক ভেঙ্গে ঝড় ছাড়ি।
এপারেতে বসে নদীর, ভাবছি এখন কত,
সুখ গুলো সব স্বপ্নেই বা, সব স্বপ্ন মিথ্যা হত।







Linear Mode
