প্রেম করেনি এরকম মানুষের, সংখ্যা অতি কম
সাড়া মেলেনি কারও থেকে, বা সাড়া দিয়েছে যম?
কারও জীবনে যদি থাকে ঘটনা এইরকম
চুপ থেকোনা, বাড়াইওনা আর অন্তরের জখম
কোন জীবনে পড়েছ তুমি, জীবনের প্রথম প্রেমে?
হাজার রঙে প্রিয়ার ছবি, আঁকতে কি মনের ফ্রেমে?
সেই প্রেয়সী কখন দিল, তোমায় মোক্ষম ছ্যাঁকা?
কখন থেকে বাদ দিয়েছ, সকল প্রকার ন্যাকা?
উত্তর দাও, চুপ থেকোনা, দুঃক্ষ কর ভাগ
দেখবে মনের কষ্ট গুলো হচ্ছে অনুরাগ
প্রেম একটি যুদ্ধক্ষেত্র, কেউ হারে, কেউ জেতে
সাহস হারিয়োনা প্রেম-যোদ্ধা, যুদ্ধে থাকো মেতে










Linear Mode
