তুমি কোকিলের কন্ঠে কাছে ডেকে, কাকের মত বকেছে
তুমি হরিণের মত এসেছ ছুটে, চিতার মত মেরেছ
তুমি কপোতের ন্যায় শান্তি দিয়ে, সাপের ছোবল দিয়েছ
তুমি মুরগির আদরে ঢেকে আবার, চিলের মত নিয়েছ
তুমি মৃত মহিষ সাজিয়ে, শকুনের মত খেয়েছ
তুমি ভেড়ার মত নিরীহ পেয়ে, নেকড়ের মত ধরেছ
শুধু শেষ কথা
আমি শ্রান্ত হয়ে পরেছি যখন, তুমি হাতির পারায় পিষেছ
আমি বুক ভেঙ্গে কেঁদেছি যখন, তুমি হায়নার মত হেসেছ







Linear Mode