সাত সকালে দেখা হয়েছিল, সূর্য মামার সাথে
বলেছিল - থাকবো তোমার সাথে
আমার কিরণে রাঙ্গীয়ে দিব তোমার প্রতিটি মূহুর্তকে
আসবেনা কখনো আধার তোমার জীবনে....
কথা রাখেনি সে....
সন্ধ্যা হতেই সব প্রতীজ্ঞা ভুলে, হারিয়ে গেল ঐ নীল দিগন্তে.....
আকাশ ফুটো করে বৃষ্টি এসেছিল
বলেছিল - ধুয়ে মুছে দিব তোমার সব কষ্ট
অঝোর ধারায় সিক্ত করে বাঁচিয়ে রাখবো তোমার
বেঁচে থাকার সন্জীবনী শক্তি
কথা রাখেনি সে....
নিজের বোঝা কমে যেতেই চলে গেল অজানা গন্তব্যে.....
ধনুক বাঁকা হাসি নিয়ে এসেছিল রং এর রাজা রংধনু
বলেছিল - সাত রং এ রাঙ্গীয়ে দিব তোমার প্রানহীন জীবন
নিকষ কালো অন্ধকার ক্যানভাসে হাজার রং এ ফুটিয়ে তুলব
বেঁচে থাকার রঙ্গীন স্বপ্ন
কথা রাখেনি সে ....
উজ্জল আলোর উষ্ম হাতছানিতে বিলিয়ে দিল তার একমাত্র অস্তিত্বটুকু ....
চলতি পথে দেখা হয়েছিল বহমান নদীর সাথে
বলেছিল - দাড়াও পথিক, যাবে আমার সাথে ?
চলো তোমায় পৌঁছে দিয়ে আসি
জীবনের অনিন্দ্য সুন্দর গন্তব্যে
কথা রাখেনি সে ....
আমায় এক প্রান্তে দাড় করিয়ে চলে গিয়েছিল অন্যপ্রান্তের সন্ধানে....
হঠাৎ এক অপ্সরী এসে হাত বাড়িয়ে দিয়েছিল
বলেছিল - আমি তোমার স্বপ্নের গন্তব্য, আমি তোমার সুখের ঠিকানা
এই হাতদুটি ধরো, দিব্যি কেটে কথা দিলাম --
তোমার ছায়া হয়ে সাথে থাকব, আমার শেষ নি:শ্বাস পর্যন্ত
কথা রাখেনি সে ....
ভর দুপুরে হারিয়ে গিয়েছে কোন এক রাজপুত্রের হাত ধরে, নতুন জীবনের সন্ধানে ....
চকিতে ঘাড় ঘুরালাম, ঠান্ডা এক হাতের স্পর্শে
সে আর কেউ না..... আমাদের অতি পরিচিত -- সময়
বললো - দু:খ করোনা বন্ধু, শুধু আমিই নই
যে সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে চলি,
বরং পৃথিবীর সব কিছুর আগমন ঘটে .... হারিয়ে যাওয়ার জন্য .....
(karo porte Asubidha hole bolo.... English alphabet e likhe dibOne.... )



TOTW/F/M Award(s): 2





BlackSky --- Kobita ta arO boro hoto .... kintu jara porbe tader kotha chinta kore choto kore likhechi ..... details likhle bujhte parte ... poem k continue korar jonno Y Opsori k er vitore ana hoyeche ...... tobe ekhane je msg ta dite cheyechi .... seta last 5 line e clear kore bolechi ..... prithibir kono kichuY thake na ..... r kew jodi thakar protigga O kore .... se rakhe na .... sobai sarthopor !!!
Linear Mode
