লিখেছেন চৌধুরী ভাস্কর হোম Thursday, 05 July 2007
সাদা বাঘ। বিরল প্রজাতির বাঘ। দেশের অন্য কোনও স্থানে বা চিড়িয়াখানায় এ প্রজাতির সাদা বাঘ আছে কি না জানা নেই। তবে শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ প্রাণী ও পরিবেশবিদ সিতেশ দেব’র মিনি চিড়িয়াখানায় বিরল এ সাদা বাঘটি আপনি দেখতে পাবেন। আজ থেকে প্রায় ২ বছর আগে ৬ মাস বয়সী এ সাদা বাঘটি শ্রীমঙ্গলের হাইল হাওরে জেলেদের জালে ধরা পড়ে। সিতেশ দেব খবর পেয়ে সাদা বাঘটি সংগ্রহ করে তার মিনি চিড়িয়াখানায় নিয়ে আসেন।

শিতেশ দেব'র চিড়িয়াখানায় সাদা বাঘ
সাদা বাঘটি দেখতে এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর ভিড় জমে। ড. মো. আলী রেজা খানের ‘বাংলাদেশের বন্যপ্রাণী’ ও ‘দ্য বুক অব ইন্ডিয়ান এনিমেল’সহ বেশ কিছু প্রাণীবিষয়ক বই খোঁজাখুঁজি করেও সাদা বাঘ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।লেখা ও ছবির সূত্র: দৈনিক আজকের কাগজ, জুলাই ৫, ২০০৭








thanks for the image
TOTW/F/M Award(s): 1


Linear Mode