এক লোক একটা ছোট মেয়েকে বলছে, "একজন মানুষের মাথায় যতগুলো চুল থাকে সে ঠিক ততদিন বাঁচে।" এই কথা শুনে ছোট মেয়েটা দৌড় দিয়ে ঘরের ভিতরে গিয়ে তার দাদুকে বলল, "দাদু, তুমি কবে মারা গিয়েছ?"
---------------------------------------------------------
মোটা লোক: আমি অনেক মোটা। আমি কিছুটা শুকনো হতে চাই, আমি কিভাবে শুকনো হতে পারি?"
ডাক্তার: আপনি এখন থেকে রাতে ভাতের বদলে রুটি খাবেন।
(এক সপ্তাহ পর)
মোটা লোক: ডাক্তার সাহেব, আমি তো এখনও আগের মতই মোটা আছি।
ডাক্তার: আপনি কি কোন অনিয়ম করেছেন?
মোটা লোক: আমি কোন অনিয়ম করিনি, তবে আমার রুটিনে কিছু পরিবর্তন করেছি।
ডাক্তার: কি রকম?
মোটা লোক: আগে আমি সকালে রুটি খেতাম আর রাতে ভাত খেতাম। এখন আমি রাতে রুটি খাই আর সকালে ভাত খাই।










TOTW/F/M Award(s): 2
........

