Thread: kabita
View Single Post
  #122 (permalink)  
Old August 15th, 2008, 08:21 PM
bubli's Avatar
bubli bubli is offline
New Member
 
Posts/Threads: 115/2
Thanks: 40
Thanked 103 Times in 72 Posts
Nominated 0 Times in 0 Posts
TOTW/F/M Award(s): 0
Rep Power/Points: 65/5151
bubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond reputebubli has a reputation beyond repute
Default

ইতি আপনার ছাত্রী : প্রথম ভাগ
-----------------------------------------------
অনির্বাণ

বিগত তিনটে বছরে
কখোনো লুকাইনি
কিচ্ছু, আপনার কাছে....

মেহেন্দী বাঁ-হাতের তালুতে,
ডান গালে বিকেলের আলো,
অস্থির ওড়না ঘুমভেজা শেষ পিরিয়ডে,
আর এলোমেলো চুল
হঠাত্ বাতাসে....
লুকাইনি আমি স্যার, কিচ্ছু
কখোনো, কোনোভাবে ।

নতুন কেনা হেয়ারব্যান্ড, বেলফুল,
পারফিউমের গন্ধ,
অথবা সেই মেঘলা দুপুরে
না-ছোঁয়া পাখীগুলো জানলার কাঁচে ।

কিচ্ছু লুকাইনি স্যার......শুধু,
শেষ পরীক্ষার দিনে
জানতামনা আপনার-ই
ডিউটি পড়েছে আমাদের ঘরে ,
নিয়ে যেতাম ঠিক্ তাহলে
জামার ভাঁজে গুঁজে,
এতদিন যা লিখেছি আপনাকে নিয়ে ।

চেয়ে নিতেন নিশ্চয়ই, আপনি ওগুলো
টুকলি-কাগজ ভেবে











ইতি আপনার ছাত্রী : দ্বিতীয় ভাগ
-----------------------------------------------
অনির্বাণ

ওরা সবাই অনেক কথা বলতো,
অনেক হাসতো আপনার সাথে ।
মৌসুমী , সংযুক্তা , সোহিনী .... ওরা সবাই ।
আর, আমি থাকতাম বই মুখে চুপ ,
দরজার দিকের সেই থার্ড বেঞ্চে ,
আপনার মনে আছে ?

সায়েন্স ব্লকে যাওয়ার পথে,
বেগুনী ফুলে গা-ডোবানো ঐ গাছগুলো......
ভীষণ ভালো লাগতো আমারো ,
আপনার-ই মতো ।
অথচ, ওদের-ই তাড়াহুড়ো যতো.....
আড়াআড়ি ফুল কুড়াতে যেতো ।

ক্লাসরুমে আপনি যখন
আকাশ নামিয়ে রাখতে বলতেন
ডেস্কের ওপর থেকে ,
আমি কিন্তু একমুঠো মেঘ
একটু নিতাম মেখে ।

ছবি তুললো সবাই ,
আপনাকে নিয়ে শেষদিনে ।
আমি একটা ঘাস ছিঁড়ে
একছুট্ লাইব্রেরীতে , বই-এর পেছনে ।

ওরা সবাই বলতো
অনেক কথা খুঁজে খুঁজে ।
আর, আমার সময় কাটতো
সমূদ্রে বালি গুঁজে গুঁজে ।


Last edited by bubli; August 15th, 2008 at 09:13 PM.
| Reply With Quote
The Following User Says Thank You to bubli For This Useful Post:
mina (August 15th, 2008)