kabi -ontor ( jedin anika mara gelo sedin rate likhechhilen kabi .. ke ei anika .. jana nei )
-------------------------------------------------------------------------------------------------------------------------------- ||চির-জোত্স্নার দেশে||
চাঁদের পালকিতে, ফুলকিশোরী, আজ তোমায় বিদায়।
জানিনা কোন সিঁড়িপথ স্বর্গলোকে যায়;
জানিনা নক্ষত্রেরা পথ চেনালো কিনা;
জানিনা তুমি নিজেই কোন নক্ষত্র হলে কিনা,
রূপকথারা যেমন শোনায়...;
শুধু জানি, আজ চাঁদ-পালকি এসে
নিয়ে গেলো তোমায় এমনই এক আলোর দেশে,
যেখানে কোনদিন রাত নামেনি; অমাবস্যা দূরে থাক্, কালো মেঘও ছায়নি...;
কেবল শুধু জোত্স্না সেজেছে আকাশে!
ফুলকিশোরী, প্রিয় ফুলের মতো মেয়ে,
জানি তুমি সেখানেই আছো;
আর সেখানেই ভালো থাকবে...।
-- ভালো-মন্দের আমি কিই বা বুঝি? এই আলোয় আসা
আর অন্ধকারে যাওয়া...? তবু, তোমার ওখানে শুনি চির-জোত্স্নার দেশ...
তাই জানি তুমি ভালো আছো,
তা-ই জানি তুমি থাকবে, প্রিয় ফুলের মতো মেয়ে;
আবার দেখা হবে, ফুলকিশোরী, কোন জোত্স্নায়, --
চাঁদের পালকি যেদিন আমার ঘরে থামবে,
কোন অন্ধকারে।। |
|